![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সিলেট মহানগরের ১৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) বিকালে নগরীর নয়াসড়ক পয়েন্টে ১৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুলের আয়োজনে এই ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল গনি আরেফিন জিল্লুর।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র সদস্য আবু তাহের সোহেল, ১৬নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক সালে ইব্রাহিম, ১৬নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবির আহমদ, সিনিয়র সহ-সভাপতি হারুন, সদস্য আনোয়ার হোসেন রানা, সিনিয়র সদস্য রজব, সহ-সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইমাম উদ্দিন রুজেল, সহ-দপ্তর সম্পাদক শহীদ, ছাত্র বিষয়ক সম্পাদক রনি, রাফি, সবুজ প্রমুখ।