সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
শুক্রবার, ১৯ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিরতির পর অভিনয়ে ফিরলেন তিশা

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢালিউডের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। মা হওয়ার পর হঠাৎই অভিনয় থেকে দূরে চলে যান তিনি। দীর্ঘ বিরতির পর সম্প্রতি একটি ওয়েব সিরিজের মাধ্যমে শুটিংয়ে ফিরেছেন তিনি। এ ছাড়া বেশকিছু ঈদ নাটকে দেখা যাবে তাকে।
তাসনুভা তিশা বলেন, ‘অনেক দিন পর কাজে ফিরেছি। শুটিং সেটে সহকর্মীদের কাছে পেয়ে বেশ ভালোই লাগছে। অভিনয়ে দীর্ঘ গ্যাপ ছিল, তাই নতুন করে আবার প্রস্তুতি নিতে হয়েছে। ওজন কমিয়েছি। এই সময়ে অনেক নির্মাতা আমাকে ফোন করে কাজের প্রস্তাব দিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘এখন থেকে নিয়মিত কাজ করার ইচ্ছা আছে। অনেক নির্মাতাই জানেন না যে কাজ শুরু করেছি। এখন জেনেছেন কেউ কেউ। আশা করছি ঈদের পর পুরোদমে কাজের ব্যস্ততা শুরু হবে।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: