সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিপিএলে আজ মাঠে নামছেন বাবর-রিজওয়ান

ডেইলি সিলেট ডেস্ক ::

আজকের (মঙ্গলবার, ২৩ জানুয়ারি) বিপিএলের পৃথক ম্যাচে মাঠে নামছেন আন্তর্জাতিক অঙ্গনের দুই পাক মহাতারকা বাবাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। সোমবার (২২ জানুয়ারি) রাতে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ থেকে ঢাকায় এসে পৌঁছান বাবর ও রিজওয়ান। বাবর খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। আর রিজওয়ান আগের আসরের মতন এবারও থাকছেন কুমিল্লায়।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই বাংলাদেশের বিমান ধরেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর দেড়টায় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল দুই দলই। রংপুর দ্বিতীয় ম্যাচে বাবরকে পেলেও হারিয়েছে সাকিবকে। চোখের চিকিৎসায় সিঙ্গাপুরে যাওয়া শীর্ষ অলরাউন্ডারকে অন্তত এই ম্যাচে পাচ্ছে না তারা। তিনি কবে মাঠে ফিরবেন তাও স্পষ্ট নয়।

বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সও হেরে যায় প্রথম ম্যাচে। দুর্দান্ত ঢাকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে বিদেশি সংকটে তারা তিন বিদেশি নিয়ে মাঠে নেমেছিলো। রিজওয়ান যোগ দেওয়ায় সেই সংকট কাটল। সন্ধ্যা সাড়ে ছয়টায় ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে রিজওয়ানের এবারের বিপিএলের আসর।

রিজওয়ান গত আসরেও বিপিএল খেলে গিয়েছেন। তবে ২০১৭ সালে সাবেক পাকিস্তান অধিনায়ক বাবর বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে খেলেছিলেন। ,

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: