![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের এক মা বিতর্কিত লাইফ-৩৬০ ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করে ছেলেকে স্কুলের শিক্ষিকার সঙ্গে অপ্রীতিকর অবস্থায় ধরেছেন। স্কুলে রাগবি খেলার প্র্যাকটিস সেশনে না যাওয়ার ১৮ বছর বয়সী ছেলেকে ট্র্যাক করেন তিনি। এরপর এক পার্কে শিক্ষিকার সঙ্গে গাড়ির ভেতর অপ্রীতিকর অবস্থায় ছেলেকে খুঁজে পান তিনি।
ঘটানাটি এখানেই শেষ নয়। এরপর গাড়ির নাম্বার প্লেটসহ নিজের মোবাইল দিয়ে ঐ অবস্থার কয়েকটি ছবি তোলেন ঐ মা। পরে পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। ছাত্রের মায়ের অভিযোগের ফলে গ্যাব্রিয়েলা কারতায়া-নিউফিল্ড নামের ২৬ বছর বয়সী ওই শিক্ষিকাকে গ্রেপ্তার করে পুলিশ।
মার্কিন সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই শিক্ষার্থীর বাবা-মা শিক্ষিকার সঙ্গে তাদের ছেলের সম্পর্ক থাকার ব্যাপারে গুঞ্জন শুনেছিলেন। অভিযুক্ত শিক্ষিকা তার ছাত্রের সঙ্গে নিজ বাড়ি ও গাড়িতে যৌনকর্ম করেছিলেন। এমনকি ছাত্রের মায়ের বাড়িতেও ওই ছাত্রের সঙ্গে একান্ত সময় কাটিয়েছিলেন তিনি। তাদের সম্পর্কের বিষয়টি জানাজানির পর এ নিয়ে স্কুলে দুইজনকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তারা সম্পর্কটি অব্যাহত রাখে। নভেম্বর মাসে ঘটনাটি ঘটে পরবর্তীতে জামিন নিয়ে বের হয়ে আসেন শিক্ষিকা।
উল্লেখ্য, লাইফ-৩৬০ অ্যাপটি মূলত প্রিয়জনদের অবস্থান জানার জন্য তৈরি করা হয়েছে। তবে এ অ্যাপটি নিয়ে বিতর্ক রয়েছে। কারণ এটি ভিন্ন কাজেও ব্যবহার করা হয়।