সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

একই সিনেমায় আফজাল ও স্বস্তিকা

ডেইলি সিলেট ডেস্ক ::

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেনের বিপরীতে অভিনয় করবেন ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সম্প্রতি ‘ওয়ান ইলেভেন’ ছবিতে অভিনয়ের জন্য পরিচালক কামরল রিফাত স্বস্তিকাকে চূড়ান্ত করেছেন। এ বছরের শেষ দিকে ছবিটির শুটিংয়ের জন্য আফজাল হোসেন ও স্বস্তিকা ক্যামেরার সামনে দাঁড়াবেন।

পরিচালক সূত্রে জানা গেছে, ছবিতে আফজাল হোসেন ও স্বস্তিকা গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করবেন। তাদের অংশের দৃশ্যধারণ করা হবে ঢাকার গাজীপুর, গুলশান ও ধানমন্ডি এলাকার বিভিন্ন স্থানে। বাংলাদেশে এটি হতে যাচ্ছে স্বস্তিকার দ্বিতীয় চলচ্চিত্র। ২০০৮ সালে তিনি ‘সবার উপরে তুমি’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন। এফ আই মানিক পরিচালিত ছবিটিতে তিনি অভিনয় করেন শাকিব খানের বিপরীতে।

কলকাতার বাংলা ছবির অভিনেত্রী স্বস্তিকা বলিউডেও অভিনয় করেছেন। দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ছবিতে অভিনয়ে তিনি সহশিল্পী হিসেবে পাচ্ছেন বাংলাদেশের গুণী অভিনেতা আফজাল হোসেনকে। প্রথমবার তার বিপরীতে অভিনয় নিয়ে রোমাঞ্চিত স্বস্তিকা।

তিনি বলেন, আমি বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীদের বিশাল ভক্ত। তাদের অনেকেরই কাজ দেখি, তা ওটিটি প্ল্যাটফর্ম বা কলকাতার প্রেক্ষাগৃহ যেখানেই মুক্তি পাক দেখার জন্য উদ্‌গ্রীব হয়ে বসে থাকি। আফজাল হোসেনের সঙ্গে কাজ করাটাও খুব বড় পাওনা। আমি আশা করছি, একটা টিম হয়ে আমরা কাজটি করব।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: