সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হবিগঞ্জে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল বৃদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সালেহা আক্তার (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।শনিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নবীগঞ্জ উপজেলার হরিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালেহা আক্তার উপজেলার গুমগুমিয়া গ্রামের মো. ইসমাঈল মিয়ার স্ত্রী।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ জানান, সালেহা বেগম অটোরিকশায় করে হরিনগর মেয়ের বাড়ি থেকে গুমগুমিয়ায় ফিরছিলেন। পথে গলায় থাকা ওড়নাটি অটোরিকশার চাকায় পেঁচিয়ে তিনি ছিটকে পড়েন। পরে আহত অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারজানা চৌধুরী জানান, সালেহা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: