সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
রবিবার, ৩১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

স্বাস্থ্যসেবা দিতে সিলেট যাচ্ছে চিকিৎসক দল

সিলেটে ব’ন্যাদুর্গত আ’হত ও অ’সুস্থ মানুষদের চিকিৎসা দিতে শনিবার (১৮ জুন) ঢাকা থেকে চিকিৎসকদের একটি দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অ’তিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক আহমেদুল কবীর।

শুক্রবার (১৭ জুন) বিকেল সাড়ে ৪টায় সিলেট বিভাগের ব’ন্যা পরিস্থিতিতে করণীয় নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আহমেদুল কবীর বলেন, ঢাকার চিকিৎসক দলটির সঙ্গে স্থানীয়ভাবে স্বাস্থ্য অধিদপ্তরের আরও একটি দল কাজ করবে। ব’ন্যার পানি কমতে থাকলে নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। তখন আমাদের কাজ বাড়বে।

অ’সুস্থ ও আ’হতদের চিকিৎসা দিতে শনিবার ঢাকা থেকে আমাদের একটি দল সিলেটে যাবে। একই সঙ্গে স্থানীয় আরও একটি দল এতে যোগ দেবে। দুটি দলই সে’নাবাহিনী, স্থানীয় প্রশাসনসহ সবার সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্ম’দ খুরশীদ আলমের সভাপতিত্বে ভা’র্চুয়াল সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন, সিলেট বিভাগের স্বাস্থ্যসেবা বিভাগীয় পরিচালক ও বিভাগের সব জে’লার সিভিল সার্জনসহ স্বাস্থ্যসেবা বিভাগের কর্মক’র্তারা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: