সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ২ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হাসপাতালে সিট খালি নেই: আইসিইউ যেন সোনার হরিণ

ডায়াবেটিসে আ’ক্রান্ত মুজিবুল কয়েকদিন ধরে জ্বরে ভোগছেন। হালকা জ্বর থাকায় প্রথম দিকে জ্বরের সাধারণ ওষুধ খেয়েছিলেন। কিন্তু কিছু‌তেই জ্বর ভালো হচ্ছিলো না। পরে টেস্ট করালে গত পরশু রিপোর্টে তার করো’না পজিটিভ আসে।শারীরিক অবস্থা খা’রাপ হয়ে গেলে শনিবার (২৪ জুলাই) সকালে মু‌জিবুল‌কে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতা’লে নিয়ে আসেন বড় ছে’লে রকনুজ্জামান মিয়া।

তি‌নি বলেন, হঠাৎ ক‌রে বাবার শরীর খা’রাপ হ‌য়ে যায়। সিরাজগঞ্জ থেকে এখানে ভর্তি করাতে নি‌য়ে এসেছি, কিন্তু সিট ফাঁকা পাচ্ছি না। হাসপাতা’লের লোকজন বলেছে, অ’পেক্ষা কর‌তে। কিন্তু কখন সিট খালি হ‌বে সেটা বল‌তে পারছে না।

শুক্রবার রা‌তে নিজের খালাকে ঢামেকে ভর্তি করান পুরান ঢাকার বাসিন্দা আব্দুল মোতা‌লেব। শারীরিক অবস্থা খা’রাপ হওয়ায় মোতা‌লেবের খালাকে গতকাল থেকে আইসিইউতে স্থা’নান্তরের চেষ্টা চলছে। কিন্তু কিছু‌তেই ব্যবস্থা কর‌তে পার‌ছেন না।মোতা’লেব বলেন, খালার অবস্থা ভালো না। শুক্রবার রাত থেকে চেষ্টা করছি আইসিইউতে নেওয়ার। ওরা বলছে, ব্যবস্থা ক‌রে দেবে। কিন্তু এখনও পাচ্ছি না। খালার অ্যাজমা আছে, যার জন্য ভ’য়টা বেশি।

হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, করো’না রোগীদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতা’লে ৭০৫টি সাধারণ শয্যা রয়েছে। সেখানে বর্তমানে ৭২৪ জন রোগী ভর্তি আছেন। অর্থাৎ শয্যার বাইরে বাড়তি ১৯ জন রোগী ভর্তি রয়েছেন। ২০টি আইসিইউ শয্যার মধ্যে একটিও খালি নেই। হাসপাতা’লের ৭, ৮ ও ৯ তলায় করো’না নিয়ে ভর্তি রোগীর স্বজন‌দের সঙ্গে কথা বলে জানা যায়, শয্যা ফাঁকা না থাকায় রোগী নি‌য়ে বেশ বেগ পে‌তে হ‌য়ে‌ছে। কিছু কিছু ক্ষেত্রে অনেক স্বজন‌দের তদবিরের প‌র মিলেছে শয্যা।

হাসপাতা’লের ৭ম তলায় কথা হয় সখিনা বেগমের সঙ্গে। তি‌নি জানান, মা‌য়ের অবস্থা ভালো না। সিট পে‌তে খুব ক’ষ্ট কর‌তে হ‌য়ে‌ছে। তিনদিন ধ‌রে আইসিইউতে নেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু ফাঁকা পাচ্ছি না।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতা’লের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ‘যে পরিমাণ আইসিইউ আছে, সেগু‌লো ফাঁকা থাকার সুযোগ নেই। আজ‌ এখানে রোগী ভর্তি আছে ৭২৪ জন। বিছানা খালি না থাকায় নতুন ক‌রে কো‌নো রোগী নি‌তে পার‌ছি না। প্রতিদিন ৬০ থেকে ৭০টা নতুন ক‌রোনা রোগী আসে। শয্যা না থাকার পরও কিছু রোগী ভর্তি নি‌তে হয়। কিছু কি‌ট্রিক্যাল রোগী শেখ হাসিনা বার্নে স্থা’নান্তর কর‌তে হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: