![]()


সিলেট বিভাগে করো’নাভাই’রাসে আ’ক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় আরও ২ জনের মৃ’ত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃ’তের সংখ্যা দাঁড়ালো ৫৫৭ জনে। একই সময়ে সিলেট বিভাগে করো’নাভাই’রাস শনাক্ত করা হয়েছে আরও ৩৪১ জনের শরীরে। এছাড়া এই চব্বিশ ঘণ্টায় সিলেটে হাসপাতা’লে ও বাড়ি চিকিৎসাধীন আরও ১০৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। আর হাসপাতা’লে ভর্তি হয়েছেন আরও ৪৭ জন করো’না আ’ক্রান্ত রোগী।
শনিবার (১৭ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩৪১ জনের দেহে করো’নাভাই’রাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের নিয়ে সিলেট বিভাগে মোট করো’না প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২ হাজার ৩৫৪জনে। যাদের মধ্যে সিলেট জে’লায় ১৮ হাজার ৩৯০ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৫৫৬ জন, হবিগঞ্জ জে’লায় ৩ হাজার ৬৫৯ জন, মৌলভীবাজারে ৪ হাজার ১১৪ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লে ২ হাজার ৬৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া ৩৪১ জন করো’না আ’ক্রান্ত রোগীর ১৮৬ জনই সিলেট জে’লার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জে’লার ২২ জন, হবিগঞ্জের ৫৬ জন ও মৌলভীবাজার জে’লার বাসিন্দা ৬০ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লে চিকিৎসাধীন আরও ১৭ জন রোগীর করো’না শনাক্ত হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতা’লে ভর্তি হয়েছেন ৪৭ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতা’লে ২৯ জন, মৌলভীবাজারে একজন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লে ভর্তি হয়েছেন ১৭ জন। সব মিলিয়ে হাসপাতা’লে ভর্তি রয়েছেন ৪৫৫ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতা’লে ৩২৪ জন, সুনামগঞ্জে ৪৩ জন, হবিগঞ্জে ৫৭ জন ও মৌলভীবাজারে ৩১ জন ভর্তি রয়েছেন।
একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ১০৯ জন করো’নাভাই’রাসে আ’ক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ৯৭ জন সিলেট জে’লার বাসিন্দা। এছাড়া ১২ জন মৌলভীবাজার জে’লার বাসিন্দা। এনিয়ে বিভাগে করো’না থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৬ হাজার ২৪৭ জন। যাদের মধ্যে সিলেট জে’লায় ১৮ হাজার ৩৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯৩৬ জন, হবিগঞ্জ জে’লায় ২ হাজার ২৪৫ জন, মৌলভীবাজারে ৩ হাজার ১১ জন ও ওসমানী হাসপাতা’লে ২২ জন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করো’নায় আ’ক্রান্ত হয়ে মৃ’ত্যুবরণ করেছেন ২ জন রোগী। দুই জনই সিলেট জে’লার বাসিন্দা। এনিয়ে বিভাগে মৃ’ত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৫৫৭ জন। এর মধ্যে সিলেট জে’লার ৪৪৭ জন, সুনামগঞ্জে ৪১ জন, হবিগঞ্জে ২৬ জন, মৌলভীবাজারের ৪২ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লে একজন।
এদিকে সিলেটের চার জে’লায় র্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে ৬ জন করো’না রোগী শনাক্ত হয়। তাদের সকলেই সিলেট জে’লার। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ১১৭ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।