সর্বশেষ আপডেট : ১৪ মিনিট ৪২ সেকেন্ড আগে
রবিবার, ২১ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটের দুই ল্যাবে ২৩১ জনের করোনা শনাক্ত

বৃহস্পতিবার সিলেটের শাবি ও ওসমানীর ল্যাবে নতুন আরও ২৩১জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় ১৫৬ জনের করোনা শনাক্ত হয়। হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ১১৮ জন, হবিগঞ্জ জেলার ২ জন, মৌলভাবাজার জেলার ১৬ জন ও সুনামগঞ্জ জেলার ২০ জন রয়েছেন।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে ৭৫ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ল্যাব ইনচার্জ জি এম নুরনবী আজাদ জুয়েল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ২৩৪ জনের নমুনা নিয়েছি। আগের কিছু নমুনা মিলিয়ে ২৮২টি নমুনা পরীক্ষা করে ৭৫ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২০ জন, হবিগঞ্জের ১৫ জন এবং মৌলভীবাজার জেলার ৪০ জন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: