![]()



গোয়াইনঘাটে এক পরিবারের তিনজন জবাই করে ও কু’পিয়ে খু’ন করেছে দুর্বৃত্তরা। নি’হতরা স’ম্পর্কে মা-ছে’লে-মে’য়ে এবং আশ’ঙ্কাজনক অবস্থায় পিতাকে উ’দ্ধার করে পাঠানো হয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লে।
স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বুধবার সকালে পু’লিশ লা’শ তিনটি উ’দ্ধার করে ও আ’হত ব্যক্তিকে হাসপাতা’লে পাঠায়। গোয়াইনঘাট উপজে’লার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।
নি’হতরা হলেন- বিন্নাকান্দি গ্রামের হিফজুর রহমানের স্ত্রী’ আলিমা বেগম (৩০), তার ছে’লে মিজান (১০) ও মে’য়ে তানিশা (৩)। আশ’ঙ্কাজনক অবস্থায় হিফজুর রহমানকে (৩৫) ওসমানী হাসপাতা’লে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন ও পু’লিশ জানায়, বুধবার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে প্রতিবেশিরা হিফজুরের ঘরের সামনে যান। ভেতর থেকে ঘুঙ্গানির শব্দ শুনে তারা দরজায় ধাক্কা দেন। এসময় ঘরের দরজা খোলা ছিল। ভেতরে প্রবেশ করে খাটের মধ্যে তিন জনের জবাই করা ও কুপানো ম’রদেহ ও হিফজুরকে র’ক্তাক্ত দেখে পু’লিশে খবর দেন। খবর পেয়ে গোয়াইনঘাট থা’নার এসআই মহসিনের নেতৃত্বে একদল পু’লিশ গিয়ে লা’শ তিনটি উ’দ্ধার করেন এবং হিফজুরকে হাসপাতা’লে পাঠান। হিফজুরের শরীরের বিভিন্ন স্থানে দায়ের কোপ ছিল।
গোয়াইনঘাট থা’নার ওসি আবদুল আহাদ তিনজন নি’হত ও একজন আ’হতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বটি দা দিয়ে কু’পিয়ে কে বা করা এ ঘটনা ঘটিয়েছে। পু’লিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনার কারণ খুঁজে দেখছে পু’লিশ।