সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শনিবার, ৯ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

“কামরান ছিলেন গন মানুষের নেতা”, পররাষ্ট্রমন্ত্রীর শোক

সিলেট সিটির সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের জাতীয় সংসদ সদস্য, ড,এ কে আব্দুল মোমেন।

এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী, বদর উদ্দিন আহমদ কামরানের বর্নাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন কামরান বিশেষ করে সিলেট মহানগরিতে দলমত নির্বিশেষে গণমানুষের নেতা হিসেবে সকলের ভালোবাসার বিশ্বস্ত ঠিকানা ছিলেন।

তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ যেমনি সংগঠনের একজন বিশ্বস্ত ত্যাগী নেতাকে হারালো তেমনি সিলেটবাসী হারিয়েছে তাদের প্রানপ্রিয় একজন অবিভাবক ও ভালোবাসার মানুষকে, যাহা সহজে পুরন হবার নয়।

তিনি মহান আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজন সহ সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: