সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
শনিবার, ২৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে করোনার উপসর্গ নিয়ে ইউপি সচিবের মৃত্যু

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আবুল হোসেন (৩৩) নামে এক যুবক মারা গেছেন। তিনি জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন।

বুধবার (২৭ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র জানান, করোনার উপসর্গ নিয়ে আবুল হোসেন মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে হাসপাতালে ভর্তি হন। তার শ্বাসকষ্ট বেশি ছিলো। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

তিনি আরও জানান, তার শরীরের নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাপসা কেন্দ্রীয় কমিটি যুগ্ন সাধারন সম্পাদক ও সিলেট জেলা কমিটি। সভাপতি রঙ্গেশ কুমার দাস।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: