সর্বশেষ আপডেট : ২০ ঘন্টা আগে
শনিবার, ৩০ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন


সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে নগরীর চৌহাট্টাস্থ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মোর্শেদ আহমদ চৌধুরী।

এদিকে গতকাল সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ে আলোকসজ্জা করা হয়। দিবসটি উপলক্ষে এছাড়াও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে রয়েছে মুজিবর্ষের পতাকা উত্তোলন, ওয়েব সাইটে মুজিবর্ষের লোগো উদ্বোধন, দিনব্যাপি বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মুজিবর্ষের লোগো সম্বলিত নিয়ন সাইন উদ্বোধন ও গাড়ীসমূহে মুজিবর্ষের লোগো স্থাপন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: