সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বেশি দামে মাস্ক বিক্রি করায় ৪৫ হাজার টাকা জরিমানা

নেত্রকোনায় বেশি দামে মাস্ক ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে শহরের বড়বাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত হাশেম এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শাহ আলম এ অভিযান চালান।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্র জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত হাশেম নেত্রকোনা শহরের বড়বাজার এলাকার আরাফ মেডিকেল হলে অভিযান চালান। সেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পাশাপাশি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শাহ আলম একই এলাকার সাহিদা মেডিকেল হলে অভিযান চালান। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২০ হাজার টাকা ও অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রির দায়ে জনি স্টোরকে পাঁচ হাজার টাকা ও খেলাফত স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। পরে ভোক্তা সাধারণের মাঝে ন্যায্যমূল্যে মাস্ক বিক্রির ব্যবস্থা করা হয়।

নেত্রকোনা জেলা প্রশাসনের সহযোগিতায় বাজার তদারকির অভিযানে জেলা বাজার কর্মকর্তা আজমল হোসাইন এবং সদর উপজেলা স্যানিটারি পরিদর্শক সুজিত কুমার মাইতিসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: