সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইনে ইতালি ফেরত ৭ জন

চারদিন আগে ইতালি থেকে আসা ৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রোববার (৮ মার্চ) তারা দেশে ফিরেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ প্রতিবেদককে বলেন, এই ৭ জনের মধ্যে কয়েকজন নিজ থেকে যোগাযোগ করেছেন। তাদেরকে নিজ বাসায় (হোম) কোয়ারেন্টাইনে থাকার জন্য বলেছি। তাদের অন্তত ১৫দিন থাকার জন্য বলা হয়েছে।

তিনি বলেন, ইতালি ফেরত এই ৭ জনের ফোন নম্বর রাখা হয়েছে। তাদের ফোন নম্বর সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে দেয়া হয়েছে। তারা তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

দেশে নতুন করে কারও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। এছাড়া আগের যে তিনজন এ ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন মঙ্গলবার (১০ মার্চ) তাদের পুনঃপরীক্ষা করে ফল নেগেটিভ পাওয়া গেছে।সূত্র: বাংলানিউজ

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: