সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
রবিবার, ২৪ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটের সেই প্রবাসী যুবকের শরীরে করোনা ভাইরাস নেই

স্টাফ রিপোর্টার ::

সিলেটের কানাইঘাট উপজেলার সেই প্রবাসী যুবকের শরীরে করোনা ভাইরাস নেই বলে নিশ্চিত হয়েছেন ঢাকার চিকিৎসকরা। শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়া দুবাই প্রবাসী জাকারিয়া করোনা মুক্ত। তার সকল রিপোর্ট ঢাকায় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রোববার (৮মার্চ) আনুষ্ঠানিক ভাবে সিলেটের চিকিৎসকদের কাছে তার সকল রিপোর্ট হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

এ বিষয়ে শনিবার ( ৭ মার্চ) বিকেলে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল গণমাধ্যমকে বলেন, কানাইঘাটের ওই যুবকের অবস্থা আগের চাইতে একটু ভালো। সে এখন ঘন ঘন কাশছে না এবং জ্বরের মাত্রাও তুলনামূলক কম। তিনি বলেন, বৃহস্পতিবার তার রক্ত সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, কানাইঘাট উপজেলার সুতারগ্রামের হাফিজ আলী হোসেনের ছেলে দুবাই প্রবাসী জাকারিয়া (৩২) ‘করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে’ গত বুধবার সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা জন্য ভর্তি হন। ভর্তির পরদিন তার রক্ত সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: