সর্বশেষ আপডেট : ৮ মিনিট ২৬ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পোস্তগোলায় দুই ট্রাকের রেষারেষিতে নিহত ২

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর কদমতলী এলাকার পোস্তগোলা গোলচত্বরে দুই ট্রাকের রেষারেষিতে মিশুক ও ব্যাটারিচালিত অটোরিকশার দুই চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন:- অটোরিকশাচালক জাকির হোসেন (৫৫) এবং মিশুকচালক জাহাঙ্গীর পোদ্দার (৫০)। এ ঘটনায় সুভাষ চন্দ্র (৩৬) নামের এক সিএনজি অটোরিকশাচালক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত জাকিরের ছেলে মাহিন হোসেন জানান, পোস্তগোলা সিএনজি স্টেশনের সামনে দুটি ট্রাক পাল্লা দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় দুই পাশে থাকা অটোরিকশা ও মিশুককে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে খাদে পড়ে গুরুতর আহত হন ওই দুই চালক।

পরে পথচারীরা তাঁদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত অপর চালক জাহাঙ্গীরের স্ত্রী হাওয়া বেগমও ভোরে হাসপাতালে এসে স্বামীর মৃত্যুর খবর নিশ্চিত হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, দুই ট্রাকের রেষারেষিতে এই দুর্ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: