সর্বশেষ আপডেট : ৩২ মিনিট ১০ সেকেন্ড আগে
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সৌদির বিমানবন্দরে হামলা, ৩ নাগরিক নিহত

ডেইলি সিলেট ডেস্ক ::

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলা হয়েছে। বৃহস্পতিবারের (৮ অক্টোবর) এসব হামলায় তিন নাগরিক নিহত হয়েছেন, এ সময় বিভিন্ন দেশের নাগরিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টবর) সৌদি কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানে হামলা চালায় হুথিরা। এতে তিনজন নিহত হন। যাদের সবাই সৌদির নাগরিক। এবং তাদের মধ্যে একজন বিমানের পাইলট আছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দরে কার্যক্রম পুনরায় শুরু হয়েছে এবং বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, প্রথম হামলাটি বিমানবন্দরের স্থাপনায় এবং দ্বিতীয়টি দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে আঘাত হানে।

সৌদির বেবিচক আরও বলছে, গতকাল হুথিরা রিয়াদে দুটি হামলা হামলা চালায়। প্রথম হামলায় বিমানবন্দরের অবকাঠামোকে টার্গেট করা হয়। অন্যদিকে দ্বিতীয় হামলায় সরাসরি বিমানকেই টার্গেট করা হয়। সৌদির এ সংস্থাটি হুথিদের কথা উল্লেখ না করলেও; গতকালই ইয়েমেনের এ সশস্ত্রগোষ্ঠীটি জানিয়েছিল, তারা রিয়াদের বিমানবন্দরে হামলা চালিয়েছে।

এ হামলার জন্য কারা দায়ী, সৌদি কর্তৃপক্ষ তা উল্লেখ করেনি। তবে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে পুনরায় সংঘাত শুরুর প্রেক্ষাপটে এই হামলার ঘটনাটি ঘটল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: