সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ৭ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সুন্দরবনের কোল ঘেঁষে তৈরি ২৪টি রিসোর্টের কার্যক্রম বন্ধের নির্দেশ

ডেইলি সিলেট ডেস্ক ::

সুন্দরবনের কোল ঘেঁষে তৈরি তিন জেলার ২৪টি রিসোর্টের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এদের বিরুদ্ধে অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনার অভিযোগ আনা হয়েছে। বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন এই অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক খোন্দকার মো. ফজলুল হক।

তিনি বলেন, ২৪টির মধ্যে খুলনার ১৮টি, বাগেরহাটের দুইটি এবং সাতক্ষীরার চারটি অনুমোদনহীন রিসোর্টের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, এসব রিসোর্টকে কারণ দর্শাতে বলা হয়েছিল। পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খুলনার ১৮টির মধ্যে ১৫টির কার্যক্রম চলমান রয়েছে এবং তিনটি প্রতিষ্ঠান সাইনবোর্ড ঝুলছে কিন্তু কার্যক্রম চলমান নেই।

সাম্প্রতিক সময়ে সুন্দরবনকে ঘিরে গড়ে ওঠা এসব রিসোর্ট মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল।

এসব রিসোর্টের মধ্যে রয়েছে, ইরাবতী, জঙ্গলবাড়ী, বনবিবি, অরণ্যছায়া, বনলতা ইকো কটেজ, অরণ্যবাড়ী, মায়াবন, গহন ইত্যাদি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: