![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ‘মন্তব্যের’ অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একজন স্কুলশিক্ষককে ঘিরে উত্তেজনা তৈরি হওয়ার পর তাকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
আজ বুধবার স্থানীয়দের দাবির মুখে স্কুলের গেট থেকেই ওই শিক্ষককে আটকের কথা জানান দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান।
তিনি বলেন, “ওই শিক্ষক নাকি ক্লাস নিতে নিতে ছাত্রদের সামনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে। পরবর্তীতে স্কুলের ছাত্ররা তাদের অভিভাবকসহ স্থানীয় লোকজনদের বলায় ওখানে একটা মবের মতো সৃষ্টি হয়েছিলো। পরে আমরা দ্রুত পুলিশের টিম পাঠাই।”
“এরপর স্থানীয় জনতা তাকে ধরে পুলিশকে সোপর্দ করছে। যেহেতু ওখানে মব মতো হইছে, সবাই ওনাকে মারপিট করবে, এমন একটা সিচুয়েশন হইছে, ওই হিসাবে আমরা ওনাকে এখনও আমাদের হেফাজতে রাখছি। আমরা সিনিয়র স্যারদের সাথে আলাপ-আলোচনা করে পরবর্তীতে কী কী আইনগত কার্যক্রম করা যায়, সেটি করবো”।
ওসি খালেদুর রহমান নিশ্চিত করে বলতে পারেননি যে, ওই শিক্ষক কী মন্তব্য করেছিলেন এবং কবে তা বলেছেন।
বেলা ১১টার দিকে ‘মবের মতো পরিস্থিতি’ তৈরি হয়েছিল বলে জানান তিনি।