সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গালিগালাজের সংস্কৃতি থেকে সুরক্ষায় সাইবার সিকিউরিটি অ্যাক্ট ভূমিকা রাখবে: সংসদীয় কমিটি

ডেইলি সিলেট ডেস্ক ::

গত দুই বছরে রাজনীতিতে ‘গালিগালাজের সংস্কৃতি’ চালু হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বৈঠকে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড (গালিগালাজের সংস্কৃতি) থেকে সুরক্ষা দিতে সাইবার সিকিউরিটি অ্যাক্ট কার্যকর ভূমিকা রাখবে। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এ মত দেওয়া হয় বলে জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. আমানউল্লাহ আমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

মন্ত্রণালয়ের কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়। অতীতের ১৭ বছরের বিভিন্ন ‘গ্লানি’ থেকে বেরিয়ে এসে নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকার কথাও বৈঠকে উল্লেখ করা হয়।

বৈঠকে বলা হয়, সবার মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে এবং জাতীয় প্রেসক্লাব সাংবাদিকদের মতপ্রকাশ ও পেশাগত স্বাধীনতা চর্চার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এ সময় প্রেসক্লাবের প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এর অডিটোরিয়াম আরও সুন্দর ও আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও বলা হয়।

বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয় বলেও উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

বৈঠকে কমিটির সদস্য এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, মো. আশরাফ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. মজিবুর রহমান, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম ও মোসা. নাজমুন নাহার উপস্থিত ছিলেন।

এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরগুলোর মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: