সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনায় যায়নি বিএনপির একাংশ

ডেইলি সিলেট ডেস্ক ::

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেয়নি বিএনপির নেতাদের একাংশ। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো সিলেট সফরে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সফরে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেন। পরে বিকাল সাড়ে ৩টায় নগরভবনের সামনে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেন তিনি। তবে ওই অনুষ্ঠানে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীদের একটি অংশ যায়নি বলে জানিয়েছেন দলটির নেতারা।

বিকালে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, আমরা সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় যাচ্ছি না। তবে রাষ্ট্রপতির অন্যান্য কর্মসূচিতে আমরা অংশ নিয়েছি। তাকে বিদায় জানানোর সময় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও আমরা থাকব।

নাগরিক সংবর্ধনায় না যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, এখন এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, সিসিকের প্রশাসক যে আয়োজন করেছেন, তাতে কেন্দ্রীয়, জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা অংশ নেননি।

তিনি বলেন, যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি তৈরি করে সংবর্ধনার আয়োজন না করা এবং অনুষ্ঠানের আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেননি।

তবে মহানগর বিএনপির এক নেতা বলেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী হওয়া নিয়ে জেলা ও মহানগর বিএনপির কয়েকজন নেতার মধ্যে প্রতিযোগিতা রয়েছে। এ কারণেও সিটি করপোরেশনের আয়োজিত অনুষ্ঠানে বিএনপির কয়েকজন নেতাকে দেখা যায়নি বলে মনে করেন তিনি।

এ ব্যাপারে জানতে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির জেলা কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর মোবাইলে ফোন করলেও তিনি ধরেননি। তিনি রাষ্ট্রপতির কর্মসূচির মধ্যে ব্যস্ততায় রয়েছেন বলে তার এক ঘনিষ্ঠ সহকর্মী জানিয়েছেন । তার বক্তব্য জানার চেষ্টা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: