সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
রবিবার, ১ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ডিসেম্বরকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে: শ্রমমন্ত্রী

ডেইলি সিলেট ডেস্ক ::

ডিসেম্বরকে সামনে রেখেই আওয়ামী – ফ্যাসিবাদী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার জন্য যে পরিস্থিতি তৈরি করেছে তা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যদের বৈঠক শেষে মি. চৌধুরী বিবিসি বাংলাকে এই কথা বলেন।

মি. চৌধুরী বলেন, “দাবি যেটা ছিল মজুরি বোর্ড সেটাতো হয়ে গেছে। কাজেই এখন যাতে উৎপাদন যাতে ব্যাহত না হয়, পোশাক খাতে যাতে অস্থিরতা সৃষ্টি না হয়, আর এটা যেটা করতেছে, এটা তো ক্লিয়ার যে, আওয়ামী ফ্যাসিজমের এরা ডিসেম্বরকে সামনে রেখে তারা এসব জিনিসে লিপ্ত হয়েছে। কাজেই এদিকে সকলকে সজাগ থাকার নির্দেশ দিছে।”

মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকাল থেকেই ঢাকার মিরপুরসহ গাজীপুর, আশুলিয়া ও সাভারে বিকেল পর্যন্ত দফায় দফায় রাস্তায় নেমে শ্রমিকরা বিক্ষোভ করে।

শ্রমিকরা সোমবারও আন্দোলন করার প্রস্তুতি নিচ্ছে এমন প্রশ্নে মি. চৌধুরী জানান, রাজনৈতিকভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা এটি।

“এটা তো তারা রাজনৈতিকভাবে অস্থিতিশীল করার জন্য এটা করছে। ইনশাল্লাহ, রাজনৈতিকভাবেই আমরা মোকাবেলা করবো,” বলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে অবহিত এবং আইনশৃঙ্খলা বাহিনীকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: