সর্বশেষ আপডেট : ৫৪ মিনিট ৪ সেকেন্ড আগে
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নিজেদের শুরু করা যুদ্ধের খরচ বিশ্বের ওপর চাপিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র: ইরান

ডেইলি সিলেট ডেস্ক ::

যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করেছে, অথচ সেই যুদ্ধের খরচ পুরো বিশ্বের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি। খবর ইরনার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর আগ পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত ছিল। এরপর ওয়াশিংটন এই অঞ্চলে বেআইনি ও বর্বর যুদ্ধ শুরু করে, যার কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হয়েছে।

বাঘায়ি বলেন, যুদ্ধের কারণে তেলবাহী জাহাজ আটকে গেছে, বাণিজ্য ব্যাহত হয়েছে এবং জ্বালানির দাম বেড়েছে। এখন নিজেদের কর্মকাণ্ডের কারণে সৃষ্ট এই পরিস্থিতির দায় ইরানের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, নিজেদের তৈরি সংকটের ‘বিল’ এখন পুরো বিশ্বের সামনে উপস্থাপন করছে ওয়াশিংটন, আর সেই বিলে ইরানের নাম বসানোর চেষ্টা চলছে।

ইরানি এই মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের বয়ানে এমন একটি যুদ্ধ, যা তাদের দেশই শুরু করেছে, সেটিকেই ইরানের কর্মকাণ্ডের ফল হিসেবে তুলে ধরা হচ্ছে।

বাঘায়ির মতে, ‘যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করেছে, অথচ পুরো বিশ্বের কাছে সেই যুদ্ধের বিল ধরাতে চাইছে। একই সঙ্গে এমনভাবে উপস্থাপন করছে যেন এই বিশৃঙ্খলা ইরানই সৃষ্টি করেছে।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: