সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন পেরুর

ডেইলি সিলেট ডেস্ক ::

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে পেরু। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শান্তি, আন্তর্জাতিক আইন ও গণতন্ত্রের প্রতি পেরুর ঐতিহাসিক অঙ্গীকারের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার দ্য টাইমস অব ইসরায়েল ও আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সম্পর্ক ছিন্ন করার কারণ হিসেবে পেরু জানিয়েছে, ইরানে গণতান্ত্রিক মূল্যবোধের অবনতিতে তারা ক্রমবর্ধমানভাবে উদ্বিগ্ন। শান্তিপূর্ণ বিক্ষোভ দমন, সংবাদমাধ্যমের স্বাধীনতা সীমিত করা, নারী ও কন্যাশিশুদের প্রতি বৈষম্য এবং রাজনৈতিক বিরোধীদের ওপর নিপীড়নের বিষয়গুলোও উল্লেখ করেছে দেশটি।

এ ছাড়া মার্চ থেকে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে পেরু। এর ফলে জ্বালানির দাম ও বৈশ্বিক সরবরাহব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে তারা।

মধ্যপ্রাচ্যে সহিংসতা উসকে দেওয়া ও সংঘাত বাড়ানোর জন্য ইরানকে দায়ী করেছে পেরু। একই সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কার্যক্রমে ইরানের বাধা দেওয়ারও সমালোচনা করেছে দেশটি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলার মধ্যেই পেরু এই সিদ্ধান্ত নিল। এতে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

তবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও দুই দেশের নাগরিকদের স্বার্থ ও অধিকার সুরক্ষায় কনস্যুলার সম্পর্ক চালু রাখার সিদ্ধান্ত জানিয়েছে পেরু। সংশ্লিষ্ট ভিয়েনা কনভেনশন অনুযায়ী এ ব্যবস্থা কার্যকর থাকবে।

ইরানকে পেরুর সিদ্ধান্তের কথা কূটনৈতিক নোটের মাধ্যমে জানানো হয়েছে। ইকুয়েডরে অবস্থিত ইরানি দূতাবাসের মাধ্যমে ওই নোট পাঠানো হয়, কারণ একই মিশন পেরুতেও ইরানের প্রতিনিধিত্ব করে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: