সর্বশেষ আপডেট : ৪৯ মিনিট ৪৮ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নেপাল ও চীনে প্রলয়ঙ্করী হড়পা বানে মৃত্যুর সংখ্যা ১০০০ ছাড়িয়ে গেছে

ডেইলি সিলেট ডেস্ক ::

নেপাল ও চীনে গত সপ্তাহে হওয়া প্রলয়ঙ্করী হড়পা বানে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০০০ ছাড়িয়ে গেছে। উভয় দেশে এখনও ৪৪০০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নেপালে থাকা সিএনএনের টিম জানিয়েছে, কর্তৃপক্ষ শনাক্ত করা যায়নি এমন শত শত নিহতকে গণকবরে মাটিচাপা দিচ্ছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে সর্বশেষ হালনাগাদ তথ্যে জানিয়েছে, বন্যায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৯৮৭ জনে দাঁড়িয়েছে।

সংস্থাটি আরও জানায়, নেপালে নিখোঁজ মানুষের সংখ্যা কিছুটা হ্রাস পেয়ে ৩৯১৬ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত ১১ হাজার ৮১৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

চীনের তীব্বত অংশে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে আর ৫৪৬ জন নিখোঁজ রয়েছে বলে রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: