সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

ডেইলি সিলেট ডেস্ক ::

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ায় প্রায় দেড় ঘণ্টা রাজশাহীর সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী তিনটি ট্রেন আটকা পড়ে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে বাগাতিপাড়ার লোকমানপুর এলাকায় রেললাইন ভেঙে পড়ার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জিয়াউল ইসলাম।

তিনি বলেন, খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস সকাল ৬টা ৪০ মিনিটে রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি লোকমানপুর এলাকা অতিক্রমের সময় রেললাইন ভেঙে যায়। তবে ট্রেনটি নিরাপদে ওই স্থান পার হয়ে যায়।

কিন্তু মেরামতকাজ শুরু হলে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেসের চলাচল বন্ধ হয়ে যায়।

বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশনে এবং মধুমতি এক্সপ্রেস হরিয়ান স্টেশনে আটকা পড়ে।

জিয়াউল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে রেললাইন মেরামতের কাজ শেষ হলে ট্রেন তিনটি বিলম্বে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

রেললাইন ভেঙে যাওয়ায় এসব ট্রেনের যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে বলেও জানান স্টেশন ম্যানেজার।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: