সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

প্রধানমন্ত্রী একটি একটি করে নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন করছেন: মঈন খান

ডেইলি সিলেট ডেস্ক ::

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি জনগণের কল্যাণে কাজ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান যে ওয়াদা করেছেন, তা একটি একটি করে বাস্তবায়ন করছেন। বিগত সরকার যা গত ১৭ বছরে করতে পারেনি, আমরা ক্ষমতায় এসে মাত্র ছয় মাসে তার থেকে অনেক বেশী করেছি। রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা এমনকি মন্দিরেও অনুদান দিয়েছি।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ঈদে মিলাদুন্নবী সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন।মহানবী (সা.) এর জীবদ্দশায় তিনি মানুষের কল্যাণে যে কাজগুলো করেছেন এবং বিশ্বের মানুষের শান্তির জন্য যে নির্দেশ দিয়েছেন, সে নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই। নির্দেশ পালন করার জন্য পবিত্র কোরআন শরীফের পাশাপাশি হাদিস শরীফ আমরা অনুসরণ করবো। আর এটাই হচ্ছে ইসলামের শিক্ষা।

মন্ত্রী বলেন, এ দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। মহানবী (সা.) অন্যান্য ধর্মাবলম্বীদের সমন্বয়ে যে সমাজব্যবস্থা, পারস্পরিক অধিকার ও শান্তিপূর্ণ অবস্থানের দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমাদের জাতীয় জীবনেও শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণীয়। আজকের বিশ্বে হিংসা, সংঘাত, মিথ্যা ও নৈতিক অবক্ষয়ের যে বিস্তার ঘটছে, তা থেকে উত্তরণের জন্য মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিলটন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ড. আবদুল মঈন খানের সহধর্মিনী দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বিএনপি নেতা ফেরদৌস আহমেদ খোকন, নরসিংদী আন্ত:জেলা সড়ক পরিবহন মালিক সমিতি সভাপতি সারোয়ার হোসেন মৃধা, নরসিংদী বাজার বনিক সমিতির সভাপতি বাবুল সরকারসহ প্রমুখ।

এর আগে দুপুরে চরনগরদী তার নিজ বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে পিতা সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আবদুল মোমেন খান ও মাতা খোরশেদা বানুর কবর জিয়ারত করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: