সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মির্জা ফখরুল আলমগীর ও রিজভীকে আহমেদকে অভিনন্দন জানিয়ে ছাত্রদলের মিছিল

ডেইলি সিলেট ডেস্ক ::

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নতুন দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে আহমেদকে অভিনন্দন জানিয়ে রাজধানীতে মিছিল করেছে ছাত্রদল।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে বিজয়নগরের আকরাম টাওয়ারসংলগ্ন পানির ট্যাংকির সামনে থেকে মিছিলটি শুরু হয়। কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন রাজু আহমেদ।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন রুহুল কবির রিজভী আহমেদ। তিনি ছাত্রদলের সাবেক নির্বাচিত সভাপতি ছিলেন। ছাত্রদলের কর্মী ও নেতা হিসেবে আমরা গর্ববোধ করি। আজকের দিনটি আমাদের জন্য অনেক আনন্দের।

রাজু আহমেদ বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দিকনির্দেশনায় রিজভী দল ও দেশের জন্য নিবেদিত হয়ে কাজ করেছেন। রাজপথের আন্দোলন থেকে উঠে এসে তিনি আজ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রসঙ্গে তিনি বলেন, স্বচ্ছ ইমেজের মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষকতা থেকে আজ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে যে দুজন কথা বলছেন, তাদের একজন মির্জা ফখরুল ইসলাম এবং দ্বিতীয়জন ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী আহমেদ। তিনি আরও বলেন, ‘রাজপথ থেকে একজন রাষ্ট্রপতি হয়েছেন, আর অন্যজন হয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব। এটা আমাদের জন্য আনন্দের।

রাজু আহমেদ বলেন, আমরা প্রায়ই বলি, তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভী আহমেদ। তারা বিগত সময়ে রাজপথে যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দিয়েছেন। তারেক রহমানের ‘আগামীর বাংলাদেশ’ বিনির্মাণে তাঁরা বিশ্বস্ত হাতিয়ার হিসেবে কাজ করবেন।

ছাত্রদলের এই নেতা বলেন, ছাত্রদলও আগের মতো ভবিষ্যতে রাজপথে ভ্যানগার্ড হিসেবে থাকবে। তারেক রহমানের সিদ্ধান্ত বাস্তবায়নে ছাত্রদল সবার আগে দায়িত্ব পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: