সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চাঁদপুরে বিএনপি নেতা বহিষ্কার

ডেইলি সিলেট ডেস্ক ::

খালেদা জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে নেশাগ্রস্ত অবস্থায় উপস্থিত থাকার অভিযোগে চাঁদপুর পৌর বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন হাওলাদারকে দলের সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।

চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মিয়াজী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ স্বাক্ষরিত এক চিঠিতে গত ১৬ আগস্ট তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

শাহাদাত হোসেন হাওলাদার চাঁদপুর পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদে ছিলেন।

বিএনপির ওই চিঠিতে বলা হয়েছে, দলীয় গঠনতন্ত্রবহির্ভূত কর্মকাণ্ড ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে শাহাদাত হোসেনকে আগেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এরপরও তিনি নিজেকে সংশোধন করেননি।

গত ১৫ আগস্ট বিএনপির সাবেক চেয়ারপারসন দেশনেত্রী প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শাহাদাত হোসেন হাওলাদার নেশাগ্রস্ত অবস্থায় উপস্থিত হন। এ কারণে তাকে বিএনপির সব ধরনের দলীয় পদ-পদবি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, বহিষ্কারের এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

বহিষ্কারের বিষয়ে জানতে মো. শাহাদাত হোসেন হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: