সর্বশেষ আপডেট : ৫৭ মিনিট ১৭ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এনবিআরের কর অঞ্চলে বড় রদবদল, গোয়েন্দা ইউনিটে প্রথম নারী প্রধান

ডেইলি সিলেট ডেস্ক ::

কর অঞ্চল ও গোয়েন্দা ইউনিটের প্রধানসহ শীর্ষস্থানীয় একাধিক পদে রদবদল এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

কর আদায়কারী সংস্থাটির কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালকের দায়িত্বে আনা হয়েছে সেলিনা সুলতানাকে, যিনি এতদিন ঢাকার কর অঞ্চল-৪ এর কর কমিশনার ছিলেন।

বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে দেওয়া হয়েছে ঢাকার কর অঞ্চল-৮ সামলানোর দায়িত্ব।

বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এনবিআরে এটি সবচেয়ে বড় রদবদল।

বৃহস্পতিবার একযোগে ২২ কর কমিশনারের দায়িত্বে রদবদল আনে এনবিআর প্রশাসন।

এদিন পৃথক প্রজ্ঞাপনে ১২জন অতিরিক্ত কর কমিশনারকে প্রথমে কর কমিশনার হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়; পরে তাদেরসহ বাকিদের পদায়ন করা হয় বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটগুলোতে।

বিএনপি ক্ষমতায় আসার পর প্রশাসনে শুরু হওয়া রদবদলের ছোঁয়ার মধ্যে শুধু এনবিআরের কর গোয়েন্দা ইউনিটে রদবদল আসে।

তখন কর আদায়কারী সংস্থাটির সিআইসি মহাপরিচালকের দায়িত্বে আনা হয় মোহাম্মদ আবদুর রকিবকে।

তিনি তখন এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর কমিশনারের দায়িত্বে ছিলেন। আর তার জায়গায় বসানো হয় ঢাকার কর অঞ্চল-১৯ এর কমিশনার লুৎফুন্নাহার বেগমকে।

বৃহস্পতিবারের প্রজ্ঞাপনে লুৎফুন্নাহার বেগমকে ঢাকার কর অঞ্চল-১৯ সামলানোর দায়িত্ব দেওয়া হল।

এর আগে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের অগাস্টে ক্ষমতা নেওয়ার পর কর প্রশাসনে রদবদল আনে।

ওই বছরের সেপ্টেম্বরে সিআইসি থেকে শুরু করে একযোগে দেশের ৪০ জন কর কমিশনারকে বদলি করা হয়, যা এনবিআরের ইতিহাসে বিরল।

এ রদবদলের অংশ হিসেবে তখনকার সিআইসির মহাপরিচালক খাইরুল ইসলামকে বদলি করে তার স্থলে বসানো হয় তৎকালীন ঢাকার কর অঞ্চল-১৫ এর কমিশনার আহসান হাবিবকে।

বিএনপি সরকার এসে তাকে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সংস্থাটি পরিচালনার ভার দেয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: