সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

স্বর্ণখনিতে ভয়াবহ ধসে ৩০জান নিহত, ভেতর আটকা বহু শ্রমিক

ডেইলি সিলেট ডেস্ক ::

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে একটি স্বর্ণখনিতে ধসে অন্তত ৩০ জন খনিশ্রমিক নিহত হয়েছেন। ধসের পর বেশ কয়েকজন শ্রমিক খনির ভেতরে আটকা পড়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চলছে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে স্থানীয় বাসিন্দারাও অংশ নিয়েছেন।

মঙ্গলবার ১৮ আগস্ট স্থানীয় সময় সকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের নানা-মাম্বেরে জেলার আব্বা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ধসের পর জীবিত অবস্থায় খনি থেকে বেরিয়ে আসা শ্রমিকদের একজন ফ্লোরিয়ান গাগুয়েন্ডে। তিনি জানান, ধসের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে খনির ভেতরে আটকা পড়া অনেক শ্রমিককে জীবিত উদ্ধারের সম্ভাবনা কম।

নানা-মাম্বেরে জেলার ডেপুটি মেয়র সোলেইমানে বি এএফপিকে জানান, দিনভর উদ্ধার অভিযানে খনি থেকে ৩০ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে আহত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘এটি একটি ভয়াবহ ঘটনা। আমরা উদ্ধারকারী দল পাঠানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছিলাম। আমাদের আহ্বানে সাড়া দিয়ে অনেকেই উদ্ধারকাজে অংশ নিয়েছেন।’

দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে উদ্ধারকাজের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা গেছে। একটি ভিডিওতে কাদামাখা কয়েকজন শ্রমিককে খনির গভীর খাদ থেকে একটি মরদেহ টেনে বের করতে দেখা যায়।

তবে নিহত ও আটকা পড়া শ্রমিকের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সরকারের মুখপাত্র এভারিস্ট এনগামানা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা দিতে কর্তৃপক্ষ কাজ করছে।

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ছোট স্বর্ণখনিতে ধসের ঘটনা নতুন নয়। দেশটিতে শত শত ছোট আকারের স্বর্ণখনি রয়েছে এবং এসব খনিতে বিপুলসংখ্যক মানুষ কাজ করেন।

পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় প্রায়ই এসব খনিতে ধসসহ বিভিন্ন দুর্ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: