সর্বশেষ আপডেট : ৩৮ মিনিট ৭ সেকেন্ড আগে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ দুই বছর

ডেইলি সিলেট ডেস্ক ::

দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের নতুন লাইসেন্স ও নবায়নের মেয়াদ দ্বিগুণ করেছে সরকার।

এর ফলে এখন থেকে এক বছরের বদলে প্রতি দুই বছর অন্তর লাইসেন্স নবায়ন করতে হবে।

চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক নির্দেশনায় বলা হয়েছে।

অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক নূরুল ইসলামের সই করা নির্দেশনায় বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার নির্দেশনা অনুযায়ী নতুন লাইসেন্স ও নবায়নের মেয়াদ এক বছরের স্থলে দুই বছর করা হয়েছে।

নির্দেশনায় আরও কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে—

>> দুই বছরের লাইসেন্স ফি ও ভ্যাট একসঙ্গে সরকারি কোষাগারে জমা দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার ওয়েবসাইটে আবেদন করতে হবে।

>> নতুন লাইসেন্স গ্রহণের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র বা পরিবেশ ছাড়পত্র অবশ্যই গ্রহণ করতে হবে।

>> নারকোটিক দ্রব্য ব্যবহার করতে চাইলে নতুন প্রতিষ্ঠানকে লাইসেন্স পাওয়ার পর নারকোটিক লাইসেন্স গ্রহণ করবে।

>>পরিবেশ অধিদপ্তর বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিজ নিজ দপ্তরের হালনাগাদ লাইসেন্স তদারকি করবে।

>> অধিদপ্তরের কর্মকর্তা, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তারা নিয়মিতভাবে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করবেন। পরির্দশনে অনিয়ম বা ব্যত্যয় দেখা গেলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: