সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হরমুজ প্রণালি ইস্যুতে ইরান ও ওমানের সমঝোতা প্রায় চূড়ান্ত

ডেইলি সিলেট ডেস্ক ::

হরমুজ প্রণালি আবার চালু করতে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ইরান জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের রুটের অবস্থান নিয়ে দুই দেশ একমত হয়েছে এবং চুক্তি চূড়ান্ত হওয়ার পথে। খবর আলজাজিরার।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে। তিনি জানান, যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক সমাধানই তার অগ্রাধিকার।

অন্যদিকে, ইয়েমেনের হুতি গোষ্ঠী দাবি করেছে, তারা লোহিত সাগরের ইয়ানবু বন্দরের কাছে এবং এডেন উপসাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। তবে এ দাবি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া দক্ষিণ লেবাননে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, মাজদাল সেলেম শহরে বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর এই হামলা চালানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: