সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭

ডেইলি সিলেট ডেস্ক ::

ইউক্রেনের রাজধানী কিয়েভের পার্শ্ববর্তী অঞ্চলে রাশিয়ার মারাত্মক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন বলে নগরীর সামরিক প্রশাসন জানিয়েছে। বুধবার (৫ আগস্ট) মধ্যরাতের পর থেকে পাঁচ বছর ধরে চলা এই যুদ্ধে নতুন করে এই প্রাণঘাতী হামলা চালানো হয়।

কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে যে মধ্যরাতের পর থেকে শুরু হওয়া এই হামলায় অঞ্চলের অন্তত সাতটি স্থান আঘাতপ্রাপ্ত হয় এবং প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে এলাকাটিতে বিমান হামলার সতর্কসংকেত চালু রাখা হয়। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান যে নগর কেন্দ্রের কাছে একটি গুদাম ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং জরুরি সেবা সংস্থাগুলো নিশ্চিত করেছে যে হামলায় আরও কয়েকটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেয়র ভিটালি ক্লিটসকো বার্তা সংস্থা টেলিগ্রামে জানান যে ধ্বংসাবশেষের নিচে এখনো মানুষ চাপা পড়ে থাকতে পারে এবং সেখান থেকে দুজনকে উদ্ধারের পর অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এর আগের এক বার্তায় তিনি জানান যে রাশিয়ার হামলা প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সক্রিয় ভূমিকা পালন করেছিল।

রাশিয়ার এসব ব্যালাস্টিক হামলা থেকে নিজেদের আকাশসীমা রক্ষা করার জন্য ইউক্রেন সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের তৈরি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সরবরাহের জন্য মিত্রদের কাছে আকুল আবেদন জানিয়ে আসছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান যে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার উপকরণের অভাবই রাশিয়াকে মানুষের প্রাণঘাতী এমন হামলা চালাতে উৎসাহিত করছে।

নিজ দেশে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের অনুমতি পাওয়ার লক্ষ্যে ওয়াশিংটনের সমর্থন আদায়ে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণকারী দল বেসামরিক প্রাণহানির সংখ্যা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে, যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: