সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
রবিবার, ২ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

স্পেনে অভিবাসন সংকটে মৃত বেড়ে ৭২

ডেইলি সিলেট ডেস্ক ::

স্পেনের সেউতা ছিটমহলে অভিবাসন সংকটে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। মরক্কো থেকে সাগর পেরিয়ে সাঁতরে সেউতায় ঢোকার চেষ্টা করার সময় এসব মানুষ ডুবে মারা যান। খবর আনাদোলু এজেন্সি

স্পেনের সরকারি সম্প্রচারমাধ্যম আরটিভিই জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৪৮ হাজার ৩০০ জনের বেশি অভিবাসী মরক্কোতে ফিরে গেছেন।

অবৈধভাবে সীমান্ত পার হওয়া ঠেকাতে সেউতার তারাখাল এলাকায় শনিবার ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাধা বসিয়েছে স্পেন। নিরাপত্তা বাহিনী শহরের বিভিন্ন এলাকায় অবস্থান করা অভিবাসীদের খুঁজে বের করছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক অভিবাসী নিজেরাই মরক্কোতে ফিরে যাচ্ছেন। আবার অনেককে নিরাপত্তা বাহিনী সীমান্ত পর্যন্ত নিয়ে গিয়ে ফেরত পাঠাচ্ছে।

এদিকে, সেউতায় চিকিৎসা নেওয়া অভিবাসীর সংখ্যা বেড়ে ১ হাজার ১৪৯ জনে পৌঁছেছে। গুরুতর আহত একজনকে স্পেনের মূল ভূখণ্ডে নেওয়ার প্রস্তুতি চলছে।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত বৃহস্পতিবার ৫০ হাজারের বেশি অভিবাসী অনিয়মিতভাবে সেউতায় প্রবেশের চেষ্টা করেন। এরপর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ।

চলমান এই অভিবাসন সংকট নিয়ে আগামী মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বরাষ্ট্র ও বিচারমন্ত্রীরা বৈঠকে আলোচনা করবেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: