সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ট্রাম্পের সাথে বৈঠক করতে যুক্তরাষ্ট্রের পথে নেতানিয়াহু

ডেইলি সিলেট ডেস্ক ::

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এটি তাদের দু’জনের অষ্টম বৈঠক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, বিশ্বের অন্য যেকোনো নেতার তুলনায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সবচেয়ে বেশি বৈঠক হয়েছে। তিনি এটিকে ‘সম্মানের’ এবং ‘বড় দায়িত্বের’বিষয় বলে মনে করেন।

নেতানিয়াহু বলেন, বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। তবে ইরানই থাকবে আলোচনার শীর্ষে।

নেতানিয়াহুর ভাষায়, আমাদের লক্ষ্য স্পষ্ট। আর, তা হলো ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা, ইসরায়েলের শক্তি আরও বাড়ানো এবং আমাদের চারপাশে শান্তির পরিধি বাড়ানো।

ইসরায়েলের নিরাপত্তা, শক্তি ও ভবিষ্যৎ নিশ্চিত করার অঙ্গীকার থেকেই এই সফরে যাচ্ছেন বলে তিনি জানান।

এছাড়া, সফরের সময় তিনি মার্কিন সেনেটর গ্রাহামের প্রতিও শ্রদ্ধা জানাবেন। নেতানিয়াহু তাকে নিজের এবং ইসরায়েলের ‘সত্যিকারের বন্ধু’ এবং ‘ইসরায়েলের অন্যতম পরম বন্ধু’ বলে অভিহিত করেন।

নেতানিয়াহুর দাবি, এই সফরের মাধ্যমে তিনি পুরো ইসরায়েলি জনগণের মনোভাবেরই প্রতিনিধিত্ব করছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: