সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিএনপি সরকারে শ্রদ্ধা ছিল সাহাবুদ্দিনের: হাফিজ উদ্দিন

ডেইলি সিলেট ডেস্ক ::

আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত হলেও বর্তমান সরকারের প্রতি বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ‘সমর্থন ও শ্রদ্ধা’ ছিল বলে মনে করেন হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে ডাকা সংবাদ সম্মেলনে এসে সাহাবুদ্দিন সম্পর্কে এমন মূল্যায়ন করেন তিনি।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় দেশের ২২তম রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া মো. সাহাবুদ্দিন পদত্যাগ করছেন— এমন গুঞ্জন ওঠে ২২ জুলাই। এর দুই দিন পর শুক্রবার পদত্যাগপত্র জমা দেন তিনি।

এদিন বিকালে বঙ্গভবনের তরফে তার পদত্যাগপত্র প্রকাশ করা হয়, যেখানে তারিখ লেখা আছে ২০২৬ সালের ২৪ জুলাই। পদত্যাগপত্র সামনে আসার পর বিকাল সাড়ে ৫টায় জাতীয় সংসদের শপথকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে আসেন স্পিকার হাফিজ উদ্দিন।

সংবাদ সম্মেলনের আগে বিকাল ৪টা ২৬ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ব্যবহারের জন্য একটি গাড়ি এবং বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফের দুটি প্রটোকল গাড়ি সংসদ ভবনে পৌঁছায়।

সংবাদ সম্মেলনে স্পিকার বলেন, পদত্যাগপত্রে সাহাবুদ্দিন হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভোগার কথা লিখেছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও হয়েছে।

সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় ‘অটোনমিক নিউরোপ্যাথি’ শনাক্ত হওয়ার কথা পদত্যাগপত্রে লিখেছেন সাহাবুদ্দিন। এ রোগের কারণে মাঝেমধ্যে অচেতন হয়ে পড়ার কথাও আছে পদত্যাগপত্রে।

হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতির পদত্যাগপত্র তিনি গ্রহণ করেছেন। আর স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময়েই প্রয়োজনে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও নিয়েছেন বলে জানান তিনি।

একইভাবে কোনো কারণে স্পিকারের পদ শূন্য হলে ডেপুটি স্পিকার সেই দায়িত্ব পালন করবেন বলে সংবাদ সম্মেলনে তুলে ধরেন হাফিজ উদ্দিন।

সাহাবুদ্দিনের সুস্থতা ও মঙ্গল কামনা করে স্পিকার বলেন, তিনি ‘মাফিয়া সরকারের আমলে’ নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি সবসময় সমর্থন ও শ্রদ্ধা দেখিয়েছেন।

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান, সাহাবুদ্দিন তার পদত্যাগপত্রের সঙ্গে চিকিৎসকের সনদ বা কোনো চিকিৎসাসংক্রান্ত কাগজ জমা দিয়েছেন কিনা?

জবাবে হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি নিজেই তার রোগগুলোর নাম লিখিতভাবে জানিয়েছেন। এজন্য ডাক্তারের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই।

রাষ্ট্রপতির পদত্যাগকে দেশের জন্য ‘গুরুতর’ ঘটনা হিসেবে বর্ণনা করে স্পিকার বলেন, “একজন মানুষ হিসেবে রাষ্ট্রপতি অসুস্থ হতেই পারেন। এর আগেও বিভিন্ন কারণে রাষ্ট্রপতিরা পদত্যাগ করেছেন।”

এ পদত্যাগের পর বিষয়টি নিয়ে সব বিভ্রান্তি দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ নিয়ে কোনো বিশৃঙ্খলা বা বিরূপ প্রতিক্রিয়া যেন তৈরি না হয়, সেই আহ্বানও জানান।

প্রশ্নের ধরন নিয়ে একপর্যায়ে আপত্তি জানিয়ে হাফিজ বলেন, তিনি ৪০ বছর ধরে রাজনীতি করছেন এবং সরাসরি কথা বলতে অভ্যস্ত।

সাংবাদিকদের গঠনমূলক প্রশ্ন করার পরামর্শ দেন তিনি।

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের যে দাবি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম তুলেছেন, সে বিষয়েও স্পিকারের বক্তব্য চাওয়া হয় সংবাদ সম্মেলনে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: