সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদাম আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

ডেইলি সিলেট ডেস্ক ::

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির পণ্য সংরক্ষণের একটি গুদামে লাগা আগুন নেভাতে গিয়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে ইউনিয়ন পরিষদ ভবনের পাশে অবস্থিত টিসিবির গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে বলে নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান।

নিহত নয়ন (২২) উপজেলার হাটবাকইল এলাকার আব্বাস মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গুদামে আগুন দেখতে পেয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে নয়নও শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তীব্র তাপ ও ধোঁয়ার মধ্যে তিনি ভেতরে পড়ে যান। সঙ্গে থাকা অন্যরা দ্রুত বের হয়ে আসতে পারলেও নয়ন আর বের হতে পারেননি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং গুদামের ভেতর থেকে নয়নের মরদেহ উদ্ধার করেন।

ওসি সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ‘আগুন লাগার কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: