সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
শনিবার, ১৮ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’

ডেইলি সিলেট ডেস্ক ::

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’ শুরু হচ্ছে রোববার।

শনিবার (১৮ জুলাই) মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালে শুরু হওয়া এই বার্ষিক যৌথ মহড়া কোভিড-১৯ মহামারীর সময় বন্ধ ছিল। তবে গত পাঁচ বছর ধরে নিয়মিতভাবে মহড়া আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ১৬০ জনের বেশি সদস্য এবারের মহড়ায় অংশ নেবেন। বুনো পরিবেশে অভিযান পরিচালনা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং যুদ্ধক্ষেত্রে আহতদের চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এ মহড়ায়।

দূতাবাস বলেছে, এ প্রশিক্ষণের মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনীর সদস্যরা একে অপরের সক্ষমতা ও কার্যপদ্ধতি সম্পর্কে আরও গভীর ধারণা লাভ করবেন। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং বাস্তব পরিস্থিতিতে যৌথভাবে কাজ করার সক্ষমতা আরও বাড়বে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘টাইগার লাইটনিং ২৬’ ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এর লক্ষ্য দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত সম্পর্ক আরও জোরদার করা, কার্যক্রম পরিচালনার দক্ষতা ও প্রস্তুতি বৃদ্ধি এবং বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা উন্নত করা।

মহড়াটি শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণ ও মাঠপর্যায়ের অনুশীলনের সমন্বয়ে পরিচালিত হবে। শেষ পর্যায়ে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ (এফটিএক্স) হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: