সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শুক্রবার, ১০ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দুই দফায় ৮ দিনের লম্বা ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

ডেইলি সিলেট ডেস্ক ::

আগামী আগস্ট মাসে দুই দফায় দীর্ঘ অবকাশের সুযোগ পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সাধারণ ছুটির সঙ্গে কৌশলী সমন্বয় এবং মাত্র দুই দিনের ঐচ্ছিক ছুটি নিলেই দুই সপ্তাহে মোট আট দিনের ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে।

আগস্ট মাসের সরকারি ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, মাসটিতে দুটি পৃথক সপ্তাহে সাধারণ ছুটি রয়েছে।

প্রথম দফায়, ৫ আগস্ট বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরের দিন অর্থাৎ ৬ আগস্ট বৃহস্পতিবার অফিস খোলা। কোনো চাকরিজীবী যদি বৃহস্পতিবার ওই এক দিনের ছুটি বা নৈমিত্তিক ছুটি নিতে পারেন, তবে পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে টানা চার দিনের অবকাশ নিশ্চিত হবে।

দ্বিতীয় দফার সুযোগটি আসবে মাসের শেষ সপ্তাহে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার কর্মদিবস হলেও সেখানে এক দিনের ছুটি নিলে আবারও শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে। অর্থাৎ, দুই সপ্তাহে মাত্র দুই দিনের বাড়তি ছুটি নিলেই সরকারি চাকরিজীবীরা মোট আট দিন কর্মস্থল থেকে দূরে থাকতে পারবেন।

এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে এক দিন বাড়তি ছুটিসহ টানা সাত দিনের দীর্ঘ অবকাশ পেয়েছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। যাতায়াত নির্বিঘ্ন করতে সরকার সে সময় সাধারণ ছুটির পরিধি বাড়িয়েছিল।

উল্লেখ্য, প্রতি বছরই উৎসব বা বিশেষ দিবসের সাধারণ ছুটিগুলো যদি সাপ্তাহিক ছুটির কাছাকাছি পড়ে, তবে মাঝে এক-দুই দিনের ব্যক্তিগত বা ঐচ্ছিক ছুটি নিয়ে লম্বা অবকাশ কাটানোর রেওয়াজ দীর্ঘদিনের। এবার আগস্ট মাসেও একই ধরনের সুযোগ তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: