সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ১৫ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

ডেইলি সিলেট ডেস্ক ::

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা হ্রাস এবং সংঘাতের সমাধানের জন্য বাংলাদেশ ধারাবাহিকভাবে আহ্বান জানিয়ে আসছে এবং এই ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসা করে। সেই সঙ্গে বাংলাদেশ আশা করে যে, চুক্তিটি সদ্ভাবের সঙ্গে বাস্তবায়িত হবে এবং টেকসই ও দীর্ঘস্থায়ী হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে আরও জানায়, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য বলে মনে করে বাংলাদেশ। সেই সঙ্গে বাংলাদেশ সব পক্ষকে সংলাপ ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য উৎসাহিত করে এবং আঞ্চলিক শান্তি, সরবরাহ শৃঙ্খল ও সহযোগিতার দ্রুত পুনরুদ্ধারের প্রত্যাশা করে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ ১০০ দিনেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে আগামী শুক্রবার (১৯ জুন) দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানও যুদ্ধবিরতির বিষয়ে অগ্রগতির কথা নিশ্চিত করেছে।

স্থানীয় সময় রোববার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে। তিনি বলেন, চুক্তি কার্যকর হওয়ার পর গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি সব দেশের জন্য উন্মুক্ত থাকবে এবং যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করা হবে।

এর আগে, আলোচনায় মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক্সে (সাবেক টুইটার) জানান, যুক্তরাষ্ট্র ও ইরান সব ফ্রন্টে স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ করতে সম্মত হয়েছে। তিনি বলেন, লেবাননসহ বিভিন্ন অঞ্চলে যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে সমঝোতা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: