সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শুক্রবার, ২২ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘প্ল্যান বি’ খুঁজছে যুক্তরাষ্ট্র

ডেইলি সিলেট ডেস্ক ::

হরমুজ প্রণালি পুনরায় চালু করা নিয়ে সম্ভাব্য জটিলতা মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিকল্প পরিকল্পনা বা ‘প্ল্যান বি’ প্রস্তুত রাখতে হবে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ কথা বলেছেন। সুইডেনের হেলসিংবর্গ-এ ন্যাটো মিত্রদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। খবর আল-জাজিরার।

রুবিও বলেন, যদি কেউ হরমুজ প্রণালিতে গুলি চালায়, তাহলে আমাদের একটি প্ল্যান বি থাকতে হবে।

তিনি আরও বলেন, আদর্শ পরিস্থিতি হবে, ইরান নিজেই প্রণালিটি খুলে দেবে। কিন্তু যদি তারা তা না করে, তখন কী হবে, সেই পরিকল্পনাও থাকতে হবে।
ইরান যদি প্রণালি খুলতে অস্বীকৃতি জানায়, তাহলে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশকে কিছু করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তবে এ ক্ষেত্রে ন্যাটো সরাসরি জড়াবে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি।

এদিকে চলমান আলোচনার অগ্রগতি নিয়ে রুবিও বলেন, কিছু অগ্রগতি হয়েছে, তবে আমরা এখনো লক্ষ্য অর্জন করতে পারিনি।

তার ভাষায়, মার্কিন আলোচকরা কঠিন পক্ষের (ইরান) সঙ্গে আলোচনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: