সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
সোমবার, ৪ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ভারতের ডাকে সায় দিলো পাকিস্তান, ভারতীয় ৬ নাবিকসহ উদ্ধার ৭

ডেইলি সিলেট ডেস্ক ::

আরব সাগরে বিপদগ্রস্ত একটি বাণিজ্যিক জাহাজ থেকে ছয় ভারতীয়সহ মোট সাত নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। সোমবার (৪ মে) নিরাপত্তা সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এমভি গৌতম নামের জাহাজটি ওমান থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছিল। মাঝসমুদ্রে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে জাহাজটি বিপদের মুখে পড়ে। এতে থাকা ছয়জন ভারতীয় ও একজন ইন্দোনেশীয় নাবিকের জরুরি সহায়তার প্রয়োজন হয়।
ঘটনার পর ভারতের মেরিটাইম রেসকিউ অ্যান্ড কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) পাকিস্তান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সহায়তা চায়। এরপর দ্রুত উদ্ধার অভিযানে নামে পাকিস্তান নৌবাহিনী। এই অভিযানে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি-এর জাহাজ পিএনএস কাশ্মীর মোতায়েন করা হয়। উদ্ধারকৃত নাবিকদের খাবার, চিকিৎসা ও প্রযুক্তিগত সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পাকিস্তান নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বদা প্রস্তুত এবং মানবিক সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে এপ্রিল মাসে উত্তর আরব সাগরে বিপদগ্রস্ত আরেকটি জাহাজ থেকে ১৮ জন নাবিককে উদ্ধার করেছিল পাকিস্তান নৌবাহিনী। সেই অভিযানে পিএনএস হুনাইন জাহাজ অংশ নেয় এবং বিভিন্ন দেশের নাবিকদের নিরাপদে উদ্ধার করে করাচিতে পৌঁছে দেয়। সাম্প্রতিক এই উদ্ধার অভিযান আবারও আঞ্চলিক সমুদ্র নিরাপত্তায় পাকিস্তান নৌবাহিনীর সক্রিয় ভূমিকার প্রমাণ দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: