সর্বশেষ আপডেট : ১ মিনিট ১৪ সেকেন্ড আগে
সোমবার, ৪ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বৃষ্টি নিয়ে নতুন তথ্য, কৃষকদের জন্য সুখবর

ডেইলি সিলেট ডেস্ক ::

ঝড় ও ভারী বৃষ্টির কারণে গত কয়েক দিনে দেশের বিভিন্ন এলাকায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি, হাওড়ে অতিরিক্ত পানির প্রবেশ এবং নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অনেক জায়গায় ধান তলিয়ে গেছে। ফলে কৃষকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। তবে কৃষকদের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশের তথ্যমতে বৃষ্টি কমে আগামী ১০ দিনের বেশি রোদের দেখা মিলবে।

সোমবার (৪ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, মে মাসের ৭ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত পুরো রৌদ্রজ্জ্বল আবহাওয়ার থাকার সম্ভাবনা রয়েছে। ফলে ওই ১০ দিন কৃষকরা ধান কাটা ও মাড়াই করার পরিকল্পনা করে রাখতে পারেন।

দেশের আবহাওয়া পর্যবেক্ষণকারী দল-বিডব্লিউওটি’র পক্ষ থেকেও একই ধরনের বার্তা দেওয়া হয়েছে।

তাদের ফেসবুক পোস্টে বলা হয়েছে, এই মুহূর্তের সবচেয়ে বড় সুখবর হচ্ছে দেশজুড়ে ধান কাটা, মাড়াই ও শুকানোর জন্য কিছুদিন অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। আমরা আরও কিছুটা গভীরভাবে পর্যবেক্ষণ করে শিগগিরই বিস্তারিত জানাবো।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: