সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পোপ লিওকে ট্রাম্পের কড়া ভাষায় আক্রমণ, ইরান ইস্যুতে উত্তেজনা

ডেইলি সিলেট ডেস্ক ::

ক্যাথলিকদের প্রধান ধর্মীয় গুরু পোপ লিও’র অবস্থানে অসন্তোষ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র বানানোর সুযোগ দেওয়া উচিত হবে না।

“কেউ কি পোপ লিওকে বলবে যে ইরান গত দুই মাসে নিষ্পাপ, পুরোপুরি নিরস্ত্র অন্তত ৪২ হাজার বিক্ষোভকারীকে হত্যা করেছে, এবং সেই ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে তা একেবারেই মেনে নেওয়ার মতো নয়।

“আমেরিকা ফিরে এসেছে,” সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার ট্রাম্প এমনটাই লিখেছেন বলে জানিয়েছে আল-জাজিরা।

এর দু’দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্য পোপ লিওকে আক্রমণ করে বসেছিলেন। বলেছিলেন, ক্যাথলিকদের এখনকার সর্বোচ্চ এ ধর্মীয় নেতা ‘অপরাধের ব্যাপারে নরম’ এবং ‘পররাষ্ট্র বিষয়ক নীতিতে খুবই খারাপ’।

যুক্তরাষ্ট্রের জন্ম নেওয়া প্রথম এ পোপ ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের কঠোর সমালোচনা করেছিলেন। তার প্রতিক্রিয়ায় ট্রাম্প ওই আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছিলেন।

মার্কিন প্রেসিডেন্টের তোপের পর পোপ লিও বলেন, ট্রাম্প প্রশাসনকে তিনি ‘ভয় পান না’ এবং তিনি যুদ্ধের ভয়াবহতার নিন্দা অব্যাহত রাখবেন।

ট্রাম্প তার মঙ্গলবারের পোস্টে ইরানে জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভে ৪২ হাজার মানুষ নিহত হয়েছে বলে যে দাবি করেছেন, কোনো পরিসংখ্যানেই তার সত্যতা মেলেনি, বলছে আল জাজিরা।

ইরানি সরকারি হিসাব বলছে, বিক্ষোভ নিরাপত্তা কর্মী, সরকারপন্থি সমর্থকসহ ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছে। দেশটির বাইরের কিছু কিছু গোষ্ঠী নিহতের সংখ্যা ৭ হাজারের মতো বলছে।

ইরান বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টার মাই সোতো বলছেন, অন্তত ৫ হাজার মানুষ নিহত হয়েছে, প্রকৃত নিহতের সংখ্যা সর্বোচ্চ ২০ হাজার হতে পারে।

এদিকে বৈশ্বিক এ সংস্থার আনবিক শক্তির ওপর নজর রাখা ওয়াচডগ আইএইএ বলছে, ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে এর কোনো ধরনের প্রমাণ নেই।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: