সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হরমুজে জাহাজ চলাচল বন্ধ করে ইরান ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ চালাচ্ছে: জেডি ভ্যান্স

ডেইলি সিলেট ডেস্ক ::

বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়ে ইরানের বর্তমান সরকার ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ করছে বলে অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সেই সঙ্গে তিনি ইরানের প্রতি ‘নমনীয় হওয়ার’ আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের ব্রেট বেয়ারের সঙ্গে আলাপে জেডি ভ্যান্স সরাসরি বলেন, ‘(যুক্তরাষ্ট্রের) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখিয়ে দিয়েছেন, এ খেলায় দুপক্ষই অংশ নিতে পারে। যদি ইরানিরা অর্থনৈতিক সন্ত্রাসবাদে জড়িত থাকে, তাহলে যুক্তরাষ্ট্রও এই নীতি মেনে চলবে যে—কোনো ইরানি জাহাজ দেশ ছাড়তে পারবে না।’
ইরানের সঙ্গে সপ্তাহান্তের আলোচনার বিষয়েও কথা বলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘বেশকিছু অগ্রগতি হয়েছে। বল এখন ইরানের কোর্টে।’

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শর্ত হিসেবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ওপর নিয়ন্ত্রণ এবং পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

জেডি ভ্যান্স হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ইরানকে নমনীয় হতে হবে এবং যুক্তরাষ্ট্রের দাবি করা ‘গুরুত্বপূর্ণ বিষয়গুলো’ মেনে নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: