সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
শনিবার, ৩০ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের

ডেইলি সিলেট ডেস্ক ::

গণমাধ্যমে নিজের বক্তব্য ভুলভাবে উপস্থাপনের অভিযোগ তুলে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই ক্ষোভ জানান এবং একে ‘নির্লজ্জ হলুদ সাংবাদিকতা’ হিসেবে অভিহিত করেন।

ডা. শফিকুর রহমান জানান, ওইদিন জাতীয় সংসদের অধিবেশন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। তার ভাষ্যমতে, তিনি সেখানে বলেছিলেন যে নীতি অনুসরণ করে শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করেছিলেন, বিএনপিও এখন একই পথে হাঁটছে। তিনি প্রশ্ন তোলেন, এর মাধ্যমে কি তারা প্রমাণ করতে চাচ্ছে যে শেখ হাসিনা ব্যক্তি হিসেবে খারাপ হলেও তার অনুসৃত নীতি ভালো ছিল?

জামায়াত আমিরের অভিযোগ, তার এই বক্তব্যের মূল ভাবার্থ বা সেন্স পরিবর্তন করে কয়েকটি জাতীয় সংবাদমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে খবর প্রকাশ করেছে। প্রকৃত সত্য আড়াল করে তাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে তিনি দাবি করেন।

সংবাদমাধ্যমের এমন অপেশাদার আচরণে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এটিই নির্লজ্জ হলুদ সাংবাদিকতা। এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন?

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: