সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মধ্যপ্রাচ্যে সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানাল বাংলাদেশ

ডেইলি সিলেট ডেস্ক ::

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের সাময়িক বিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এই বিরতিকে অঞ্চলটিতে উত্তেজনা কমানোর দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে ঢাকা।

বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই যুদ্ধবিরতিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের জন্য একটি উৎসাহব্যঞ্জক অগ্রগতি বলে মনে করে বাংলাদেশ। পাশাপাশি পুরো অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য সংশ্লিষ্ট সব পক্ষ এই যুদ্ধবিরতিকে সম্মান জানাবে এবং এটিকে গঠনমূলকভাবে কাজে লাগিয়ে একটি স্থায়ী ও টেকসই সমাধানের দিকে অগ্রসর হবে বলেও আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ।

আরও বলা হয়, এই যুদ্ধবিরতি বাস্তবায়নে কূটনৈতিক প্রচেষ্টায় সহায়তাকারী সব পক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ। এ ছাড়া সব বিরোধ শান্তিপূর্ণভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করা সম্ভব এবং তাই হওয়া উচিত বলে মনে করে বাংলাদেশ।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও পাল্টা হামলা চালিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেয়। ৪০ দিনেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ আঞ্চলিক সংঘাতের পর বুধবার (৮ এপ্রিল) সকালে ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সম্মত হয়েছে তেহরানও।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: